দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে পটুয়াখালীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। শুক্রবার (০৫ জুন) সকালে পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় সংলগ্ন মহাসড়কস্থ পাশা ট্রেনিং সেন্ট্রার সংলগ্ন সড়কে র্যালী বের করে। র্যালী শেষে পাশা ট্রেনিং সেন্টারে আদর্শ মহিলা সংস্থার পরিচালক আফরোজা আকবর এর সভাপতিত্বে ও আদর্শ মহিলা সংস্থার কো- অর্ডিনেটর মো. মাসুদ রানা শিবলীর সঞ্চালনায় আলোচনা সভায় আলোচনা করেন বিশিস্ট সমাজসেবক শ.ম. দেলোয়ার হোসেন দিলিপ, জালাল আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন বিশ্ব পরিবেশ দিবস স্মরন করিয়ে দেয়, পরিবেশ সুরক্ষা এবং টেকসই ও জলবায়ু সহনশীল ভবিষ্যৎ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। বাংলাদেশে দৃশ্যমান তাপমাত্রা বৃদ্ধি, বন্যা, নদী ভাঙন, ঘূর্নিঝড়, অনিয়মিত বর্ষন এবং ব্যাপক পরিবেশগত অবক্ষয় ঘটছে। দেশে খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে দুর্বল করছে। চাষের ফলন হ্রাস পাচ্ছে, জনস্বাস্থ্য খারাপ হচ্ছে, রোগের প্রকোপ বাড়ছে। আসুন আগামী প্রজন্মের জন্য একটি টেকসই, সহবশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে আমাদের সবাইকে একসাথে কাজ করি।
এমএম